ঢাকা
১১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

বড়লেখায় ৭৯০ পিস ইয়াবাসহ ১জন গ্রেফতার

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
সোমবার, ০৬ জানুয়ারি ২০২০   ২৮৯ বার পঠিত
বড়লেখায় ৭৯০ পিস ইয়াবাসহ ১জন গ্রেফতার

মৌলভীবাজারের বড়লেখায় ৭৯০ পিস ইয়াবাসহ নিজাম উদ্দিন (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে শাহবাজপুর তদন্ত কেন্দ্রের পুলিশ। রবিবার (৫ জানুয়ারি) রাত ৮টার দিকে বড়লেখা পৌর শহরের উত্তর চৌমুহনী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। নিজাম উদ্দিন (৩৮) বড়লেখা সদর ইউনিয়নের জফরপুর গ্রামের মৃত আপ্তাব আলীর ছেলে ।

পুলিশ সুত্রে জানা গেছে, শাহবাজপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মোহাম্মদ মোশাররফ হোসেনের নেতৃত্বে একদল পুলিশ রবিবার (৫ জানুয়ারি) রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বড়লেখা পৌর শহরের উত্তর চৌমুহনী এলাকায় অভিযান চালিয়ে জফরপুর গ্রামের আপ্তাব আলীর ছেলে নিজাম উদ্দিনকে আটক করেন। এসময় তল্লাশী চালিয়ে ৭৯০ পিস ইয়াবা টেবলেট উদ্ধার করা হয়।

শাহবাজপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মোহাম্মদ মোশাররফ হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্ততি চলছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa