মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় গ্রাম আদালতের বিচার প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ হলরুমে বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লুাস্ট) সহযোগিতায় উপজেলা প্রশাসন দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় উপজেলা নির্বাহী কর্মকর্ত মো. শামীম আল ইমরানের সভাপতিত্ব ও গ্রাম আদালত সহকারী আমজাদ হোসেন পাপলুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান রেহানা বেগম হাসনা, বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাষ্টের মৌলভীবাজার জেলা সমন্বয়কারী কামাল হোসেন, ইউএনডিপির ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটর মাহবুবুল আলম প্রমুখ।
কর্মশালায় দলীয় আলোচনা ও কাজের মাধ্যমে বিচারিক প্যানেলে নারীর অংশগ্রহণে বিদ্যমান বাধাগুলো চিহ্নিত করা ও উত্তরণের উপায়গুলো নির্ধারণ করা হয়। প্রকল্পভুক্ত ১০টি ইউনিয়ন পরিষদের ৩০জন নির্বাচিত মহিলা সদস্যরা (সংরক্ষিত) এ কর্মশালায় উপস্থিত ছিলেন।
Development by: webnewsdesign.com