ব্রাহ্মণবাড়িয়ায় বাস খাদে পড়ে ৩ জনের মৃত্যু

বুধবার, ০৭ অক্টোবর ২০২০ | ৪:০২ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় বাস খাদে পড়ে ৩ জনের মৃত্যু
apps

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার ইসলামপুরে দিগন্ত পরিবহনের একটি বাস খাদে পড়ে তিন জন মারা গেছেন। এ সময় আহত হয়েছেন কমপক্ষে ১৪ জন।

বুধবার (৭ অক্টোবর) ব্রাহ্মণবাড়িয়া ইসলামপুরে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে জেলা শহরের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।

Development by: webnewsdesign.com