বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসানকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার সন্ধ্যায় তাকে জেলা শহরের এক আইনজীবির বাসা থেকে তাকে আটক করা হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ শাখার আহ্বায়ক আরিফ তালুকদার জানা, মাহদীকে কি কারনে পুলিশ আটক করেছে এখনো তিনি স্পষ্ট নন। তবে পুলিশ তাকে জানিয়েছে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
এব্যাপারে হবিগঞ্জ গোয়েন্দা পুলিশের (ডিবি) সাথে একাধিকবার যোগাযোগ করেও পাওয়া যায়নি।
জানা গেছে, ২ জানুয়ারি হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানায় আসামি ছাড়াতে গিয়ে মাহদী হাসানের বানিয়াচং থানা পুড়িয়েছেন এবং এসআই সুশান্তকে মেরেছেন মর্মে স্বীকার করে পুলিশকে হুমকি দেন। এই অপরাধে তাকে আটক করা হতে পারে।
এর আগে শনিবার দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন স্বাক্ষরিত এক বার্তায় মাহদী হাসানকে শোকজ করেন এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদ বরাবর দপ্তরের মাধ্যমে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
নোটিশে আরও উল্লেখ করা হয়, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত মাহদী হাসান সংগঠনের কোনো ধরনের কার্যক্রমে অংশ নিতে পারবেন না।
এর আগে গত বৃহস্পতিবার রাতে শায়েস্তাগঞ্জ উপজেলার কলিমনগর গ্রাম থেকে এনামুল হাসান নয়ন নামে সাবেক ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশ। পুলিশ জানায়- উপজেলা ছাত্রলীগের একটি কমিটিতে সহ-সভাপতি হিসেবে তার নাম রয়েছে। তাই আটক করা হয়েছে।
এদিকে, নয়ন আটকের খবর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীর কাছে গেলে তারা তাকে ছাড়াতে থানায় হাজির হন। সেখানে ওসিকে বলেন, সে ছাত্রলীগ করত ঠিকই আছে কিন্তু ২০২৪ এর ছাত্র আন্দোলনে ছাত্রলীগ ছেড়ে তাদের সাথে আন্দোলনে সক্রিয় ছিল। তাই তাকে ছেড়ে দিয়ে পুলিশ প্রেসার করা হয়।
Development by: webnewsdesign.com