বাংলাদেশ শ্রমিকলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক সংসদ সদস্য মোঃ নুরুল হক’র কনিষ্ঠ পুত্র নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ওমর ফারুক বাদশা (৫৩) আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকা নেয়ার পথে দুপুর দুইটার সময় কুমিল্লায় পথিমধ্যে তিনি মারা যান।
রাতে তিনি হৃদরোগে আক্রান্ত হলে শনিবার সকালে তাঁকে প্রথমে চৌমুহনীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়।পরে সেখান থেকে চিকিৎসকরে পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।ওমর ফারুক বাদশা আওয়ামলীলীগের একজন নিবেদিত নেতা ছিলেন। তিনি নোয়াখালী জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি স্ত্রীসহ দুই ছেলে রেখে গেছেন।
এদিকে তাঁর মৃত্যুতে নোয়াখালীতে শোকের ছায়া নেমে এসেছে। তিনি ২০১৯ সালের মার্চ মাসে অনুষ্ঠিত বেগমগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনে আওয়ামীলীগ থেকে নৌকা প্রতীকে মনোনয়ন নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচিত হন।
Development by: webnewsdesign.com