ঢাকা
১৮ জুলাই ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

বুবলী এখন অন্তঃসত্ত্বা!

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২০   ৩১৬ বার পঠিত
বুবলী এখন অন্তঃসত্ত্বা!

ঢালিউড নায়িকা শবনম বুবলী। সংবাদ পাঠিকা থেকে শাকিব খানের হাত ধরে সোজা চলচ্চিত্রে পাড়ি জমিয়েছেন তিনি। এরপর একে একে বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী।

সম্প্রতি বুবলীকে নিয়ে একটি গুঞ্জন ভারী হয়েছে, শোনা যাচ্ছে বুবলী নাকি এখন অন্তঃসত্ত্বা। এরপর থেকে নায়িকাকে নিয়ে সমালোচনার বন্যা বইছে সোশ্যাল মিডিয়ায়। কারণ বুবলীকে নিয়ে আগে থেকে শাকিব খানের প্রেমের গুঞ্জন। তবে তার বিয়ে নিয়ে কোন গুঞ্জন সামনে আসেনি।

মূলত শাকিব খানের সঙ্গে তার প্রেমের গুঞ্জন জোরালো হয়েছে কারণ বুবলী শুরু থেকে তাকে ছাড়া কোন সিনেমাই অভিনয় করছিলেন না। তবে কিছুদিন ধরে বুবলী নাম লেখিয়েছেন নতুন এক সিনেমায়। যেখানে তার নায়ক নিরব। এরপর থেকে শাকিবকে নিয়ে বুবলীর গুঞ্জন অনেকটা চাপা পড়ে।

তবে বুবলীর অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জনটি নিয়ে এখন চলচ্চিত্র পাড়ায় বাতাস ভারী হয়ে উঠেছে। তবে এই গুঞ্জনের সত্যতা কতটুকু, কবে মিলবে তা নিশ্চিত হওয়া না গেলেও বিএফডিসিতে তিনি শুটিং করছেন কড়া নিরাপত্তায়।

 

 

 

 

ঘটনা হলো, কয়েকদিন আগে বিএফডিসিতে বুবলী এসেছিলেন শুটিং করতে। যা দেখে হতবাক পুরো এফডিসিবাসী, চলচ্চিত্র শিল্পী ও সাংবাদিকরা। যেখানে কড়া নিরাপত্তায় শুটিং করেছেন তিনি।

এইসময় প্রশ্ন উঠেছে- হঠাৎ করে কেন এমন নিরাপত্তা? কেনোই বা বুবলী নিজেকে লুকিয়ে রাখছেন? একই প্রশ্ন উঁকি দিয়েছে শুটিং বয়দের মনেও।

কারণ, এর আগে শাকিব অপুর প্রেমও ছিল ঠিক এমন। গোপন ছিল তাদের প্রেমের বিষয়, বিয়ের বিষয় এমনকি সন্তান দুনিয়াতে আনার বিষয়টিও। তাই বুবলীরও কী একই হাল হয়েছে, এখন সেটিই ভাবছেন সমালোচকরা। যাই হোক, সময় হলেই জানা যাবে আরো একটি নতুন গল্প, আরও একটি নতুন কাহিনী।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa