হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কারিরপুর নোয়াবাদ গ্রামে এক বিয়ে বাড়িতে কনে পক্ষের লোকজনের হামলায় বরপক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় ৬ জনকে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্য দের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাত ১০টা ৩০মিনিটের দিকে উপজেলার কাদিরপুর নোয়াবাদ গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন শ্রীকৃষ্ণ সরকার (৩০), মধু সরকার (২৫), আকাশ সরকার (১৬), কৃষ্ণ সরকার (১৫), রুবেল সরকার (২০) ও দীনেশ সরকার (২৫)।
আহত শ্রীকৃষ্ণ সরকার জানান, নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের খড়িয়া গ্রামের সেকুল সরকারের সঙ্গে বিয়ে ঠিক হয় বানিয়াচং উপজেলার কাদিরপুর নোয়াবাদ গ্রামের নান্টু সরকারের বোনের।
গত বুধবার রাতে বর পক্ষ আসার পর ওই সময় বিয়ে বাড়িতে স্প্রে দেয়াকে কেন্দ্র করে উভয়পক্ষের লোকজনের মধ্যে বাকবিতন্ডা, হাতাহাতি শুরু হয়ে যায়। পরে কনে পক্ষের লোকজন উত্তেজিত হয়ে বরপক্ষের লোকদের উপর হামলা চালায়। এতে অন্তত ১০ জন আহত হয়েছে।
এ ব্যাপারে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রঞ্জন কুমার সামন্ত সাথে কথা বল্লে তিনি জানান, বিষয়টি লোকমুখে শুনেছি। এবিষয়ে এখনও থানায় লিখিত কোন অভিযোগ করা হয়নি। তবে কেউ অভিযোগ করলে তার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে।
Development by: webnewsdesign.com