ঢাকা
১৮ জুলাই ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

বিসিএসে রেকর্ডসংখ্যক প্রার্থীর আবেদন

নিজস্ব প্রতিবেদক
রবিবার, ০৫ জানুয়ারি ২০২০   ৩৫৯ বার পঠিত
বিসিএসে রেকর্ডসংখ্যক প্রার্থীর আবেদন

এবারে বিসিএসে রেকর্ডসংখ্যক প্রার্থী আবেদন করেছেন। শনিবার (৪ জানুয়ারি) শেষ সময় সন্ধ্যা ছয়টা পর্যন্ত মোট ৪ লাখ ৭৫ হাজার প্রার্থীর আবেদনপত্র জমা পড়েছে। এর আগে ৪০তম বিসিএসে ৪ লাখ ১২ হাজার প্রার্থী আবেদন করেছিলেন।

পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক নেছার উদ্দিন বলেন, মোট ৪ লাখ ৭৫ হাজার আবেদন জমা পড়েছে, যা রেকর্ড। এখন পর্যন্ত ৩ লাখ ৭৪ হাজর ৮১৬ জন প্রার্থী ফি জমা দিয়ে আবেদন নিশ্চিত করেছেন। ফি দেয়ার অপেক্ষায় আছেন নিবন্ধন করা আরও ১ লাখের বেশি প্রার্থী। আবেদন গ্রহণের সময় শেষ হওয়ার পরবর্তী ৭২ ঘণ্টা পর্যন্ত আবেদন ফি জমা দেয়া যাবে।

এবার মোট আবেদনকারীর সংখ্যা সাড়ে চার লাখ ছাড়িয়ে যেতে পারেন বলে মনে করেন তিনি।

পিএসসি সূত্র জানায়, ২০১৮ সালে ৪০তম বিসিএসে সবচেয়ে বেশি প্রার্থী আবেদন করেছিলেন। ওই বছর ৪ লাখ ১২ হাজার প্রার্থী আবেদন করেন। সেটাই ছিল বিসিএস পরীক্ষায় সবচেয়ে বেশি আবেদন। এবার ওই সংখ্যাও ছাড়িয়েছে।

গত বছরের ২৭ নভেম্বর ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এতে বিভিন্ন পদে ২ হাজার ১৩৫ কর্মকর্তা নিয়োগ দেয়া হবে।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa