জেলা প্রশাসন মৌলভীবাজার এর উদ্যোগে বিশ্ব পর্যটন দিবস-২০২০ উপলক্ষ্যে আলোচনা সভা রবিবার (২৭ সেপ্টেম্বর) জুম অনলাইন ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে এবং জেলা প্রশাসনের ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট বিভাগীয় কমিশনার মোঃ মশিউর রহমান এনডিসি এবং সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
আলোচনা সভায় জুম কনফারেন্সে যুক্ত হয়ে বক্তব্য প্রদান করেন পুলিশ সুপার ফারুক আহমদ , মৌলভীবাজার সদর ও বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান , শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার, সাংবাদিকবৃন্দ, পর্যটন সংশ্লিষ্ট উদ্যোক্তাবৃন্দ এবং ট্যুর অপারেটরদের প্রতিনিধিবৃন্দ।
বিশ্ব পর্যটন দিবসে এবারের প্রতিপাদ্য বিষয় ছিলো, Tourism and Rural Development. অনুষ্ঠানে বক্তারা মৌলভীবাজার জেলার পর্যটন বিকাশে সম্ভাবনা ও সমস্যাগুলো নিয়ে আলোচনা করেন। প্রধান অতিথি ও সভাপতি উদ্যোক্তাদের পরিবেশবান্ধব ইকো ট্যুরিজম গড়ে তোলার আহবান জানান এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।
আলোচনা সভা শেষে, শিশু-কিশোরদের জন্য বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে আয়োজিত চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
Development by: webnewsdesign.com