ঢাকা
১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

বিশ্বের মুসলিম ঐক্যবদ্ধ হওয়ার আহবান

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২০   ৫৮৪ বার পঠিত
বিশ্বের মুসলিম ঐক্যবদ্ধ হওয়ার আহবান

বিশ্বের মুসলিম ঐক্যবদ্ধ হয়ে ভারতের রাজধানী দিল্লির মুসলমানদের পাশে ধারানোর আহবান জানিয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জকিগঞ্জ উপজেলা সচেতন নাগরিক ফোরাম সিলেটের প্রতিষ্ঠাতা সভাপতি হাফিজ মাছুম আহমদ দুধরচকী।

দুধরচকী বলেছেন, আমরা গভীর উদ্বেগ, বেদনা ও ক্ষোভের সঙ্গে লক্ষ্য করছি, ভারতে নতুন নাগরিকত্ব আইন ও নাগরিকপঞ্জি তৈরির বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে প্রতিবাদের কারণে দেশটির সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়ের ওপর নির্মম হত্যাযজ্ঞ শুরু হয়েছে। ইতিমধ্যে প্রায় ২৭ ব্যক্তি নি’হত হয়েছেন এবং বহু মানুষ আহত হয়ে জীবন-মৃ’ত্যুর সঙ্গে লড়ছেন।

তিনি আরও বলেন, ভারতের রাজধানী দিল্লিতে প্রায় ৩-৪ দিন ধরে পদ্ধতিগত এই হ’ত্যা চললেও দেশটির আইন-শৃঙ্খলা বাহিনী, আদালত, রাজ্য সরকার; কেউই তা থামাতে এগিয়ে আসেনি। এটি বিশ্বজুড়ে বিস্ময় তৈরি করেছে। এমনকি আহতদের হাসপাতালেও নেয়া যাচ্ছে না হা’মলার ভয়ে।

স্পষ্টতই এটা যে পরিকল্পিত ও পদ্ধতিগত গণহ’ত্যা তা পরিষ্কার হয়ে যাচ্ছে।

আমরা বাংলাদেশের দল-মত-ধর্ম নির্বিশেষে সব মানুষের কাছে ভারতীয় এই গণহ’ত্যার বিরুদ্ধে শান্তিপূর্ণ ও অহিংস প্রতিবাদের আহ্বান জানাই। আমরা মনে করি, চরম উস্কানি সত্ত্বেও এ মুহূর্তে বাংলাদেশে সংখ্যালঘুদের জানমালের নিরাপত্তা বিধান করে আমরা আবারও বিশ্বের কাছে সাম্প্রদায়িক শান্তির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে পারব এবং একই সঙ্গে ভারতীয় গণহ’ত্যার বিরুদ্ধেও জোরালো প্রতিবাদ জানাতে ভুলব না।

বাংলাদেশের শান্তিকামী মানুষ দিল্লি গণহ’ত্যার খলনায়ক ও সাম্প্রদায়িক বিভাজনকারী নরেন্দ্র মোদিকে বাংলাদেশের মাটিতে কোনোক্রমেই মেনে নিবে না।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa