মহামারি করোনাভাইরাসের কারনে বিয়ে বা সকল সামাজিক অনুষ্ঠানগুলোতে বিশাল আয়োজনের নিষেধাজ্ঞা রয়েছে। এমন সংকটকালীন সময়ে যারাই বিয়ে করছেন তারা পরিবার নিয়ে সীমিত পরিসরে আয়োজনের মাধ্যমে বিয়ে, বৌভাত সেরে নিচ্ছেন।
এমন সময় সাংবাদিক প্রণঞ্জয় বৈদ্য অপু তার বৌভাতের খাবার বিতরন করেছেন দুটি এতিম খানায়। তিনি বিশ্বনাথ উপজেলার সাবেক কৃষকলীগ নেতা মৃত শ্রী প্রভাত বৈদ্যের ছেলে ও বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে পারিবারের সদস্য ও বন্ধুবান্ধবদের নিয়ে বৌভাতের অনুষ্ঠান সম্পন্ন হয়। এরপর বিকেলে উপজেলার রামপাশা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা এবং কাদিপুর-আজিজনগরের আল হিকমাহ একাডেমী ও এতিমখানায় এতিমদের মাঝে খাবার বিতরণ করেন।
এই দুই এতিমখানায় শিশুদের দুপুরের খাবার প্রদান করে বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছেন এই সাংবাদিক। এরআগে গত ৯ সেপ্টেম¦র পারিবারিকভাবে তার বিয়ে সম্পন্ন হয়।
তার পক্ষে খাবার বিতরণ করেন বিশ্বনাথ বন্ধুসভার সাধারণ সম্পাদক নবীন সোহেল ও সহ-সাধারণ সম্পাদক এমদাদ হোসেন নাঈম ও সংগঠক তাজুল ইসলাম তাজুল।
এতিমখানায় বৌভাতের অনুষ্ঠান আয়োজনের প্রসঙ্গে প্রণঞ্জয় বৈদ্য অপু বলেন, বিয়ে ও বৌভাতে পরিবারের ও ঘনিষ্ট বন্ধুদের নিয়ে অনুষ্ঠানগুলো সেরেছেন। ইচ্ছা থাকলেও করোনার কারনে অনেককে দাওয়াত দেওয়া হয়নি। তিনি জাঁকজমকপূর্ণ ও ব্যয়বহুল অনুষ্ঠানের বদলে বঞ্চিত ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করে নিজেকে গর্বিত মনে করছেন। এভাবে বঞ্চিত ও দুস্থদের খাবার খাওয়ানোর নতুন ঐতিহ্য প্রচলন চালু করা এখন অতি প্রয়োজন।
Development by: webnewsdesign.com