সিলেটের বিশ্বনাথে এনজিও সংস্থা আশা’র পীরের বাজারের ব্রাঞ্চ ম্যানেজার ফণিভূষণ দাসের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১৯ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার দশঘর ইউনিয়নের চান্দভরাং গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) অরূপ সাগর গুপ্ত কমল তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন হামলার শিকার ওই ম্যানেজার। অভিযোগে প্রকাশ, দীর্ঘদিন ধরে আর্থিক লেনদেন না হওয়ায় সোমবার দুপুরে আশা’র একজন গ্রাহকের (মহিলা) সাথে সৌজন্য সাাৎ করতে তার চান্দভরাং গ্রামের বাড়িতে যান ওই এনজিও কর্মকর্তা। সেখানে কথাবার্তার এক পর্যায়ে গ্রাহকের স্বামী ছিদ্দেক আলী ও তার দুই ভাই ওই কর্মকর্তার উপর অতর্কিত হামলা চালান।
অভিযোগের ব্যাপারে কথা বলতে অভিযুক্ত ছিদ্দেক আলীর মুঠোফোনে একাধিকবার কল দেয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এ বিষয়ে কথা হলে বিশ্বনাথ পুুলিশ স্টেশনের অফিসার ইন চার্জ (ওসি) শামীম মুসা অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
Development by: webnewsdesign.com