বিভিন্ন সংস্থা থেকে চাপ রয়েছে রোহিঙ্গাদের ভাসানচরে না পাঠানোর জন্য: মোমেন

রবিবার, ১৮ অক্টোবর ২০২০ | ৮:০৫ অপরাহ্ণ

বিভিন্ন সংস্থা থেকে চাপ রয়েছে রোহিঙ্গাদের ভাসানচরে না পাঠানোর জন্য: মোমেন
apps

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, রোহিঙ্গাদের ভাসানচরে না পাঠানোর জন্য আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা থেকে সরকারের ওপর চাপ রয়েছে। তবে আমরা মনে করি, রোহিঙ্গারা সেখানে গেলে ভালো থাকবেন।

আজ ঢাকায় নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর সঙ্গে বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এ কথ বলেন।

এসময় তিনি বলেন, রোহিঙ্গাদের ভাসানচরে না পাঠানোর জন্য আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা থেকে সরকারের ওপর চাপ রয়েছে। বিশেষ করে ইউএনএইচসিআর-সহ বিভিন্ন সংস্থা থেকে চাপ রয়েছে। তবে রোহিঙ্গারা সেখানে গেলে ভালো থাকবেন।
ড. মোমেন বলেন, রোহিঙ্গারা রাখাইনে যেভাবে জীবিকা নির্বাহ করতেন, ভাসানচরে গেলে সেভাবেই জীবিকা নির্বাহ করতে পারবেন। এছাড়া ভাসানচরে বাঁধ দেওয়া হয়েছে। সেখানে এখন কোনো পানি ওঠে না। তাই ভাসানচরে গেলে কোনো সমস্যা হবে না। সেটা একটা সুন্দর জায়গা।

Development by: webnewsdesign.com