বন্দরে ৮ম শ্রেণির এক ছাত্রীকে (১৫) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বাড়িতে একা পেয়ে কোমলপানীয়ের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য পান করিয়ে ছাত্রীর মামাতো ভাই (২১) তাকে ধর্ষণ করে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।গত শনিবার রাতে বন্দরের বক্তারকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে ধর্ষিতার মা বাদী হয়ে রোববার রাতে বন্দর থানায় মামলা করেছেন।
ধর্ষিতার মা জানান, তিনি মেয়েকে দাদির কাছে রেখে গত ১৮ সেপ্টেম্বর বাবার বাড়ি চাঁদপুর যান। বাড়িতে একা পেয়ে শনিবার রাতে কোমলপানীয়ের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য পান করিয়ে অচেতন করে মামাতো ভাই মেয়েটিকে ধর্ষণ করে।
এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোদাচ্ছের জানান, এ ব্যাপারে ধর্ষিতার মা বাদী হয়ে মামাতো ভাইকে আসামি করে মামলা করেছেন। অভিযুক্ত যুবক বন্দরের নবীগঞ্জ এলাকার রুহুল আমিনের ছেলে। সে আসিফ পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।
Development by: webnewsdesign.com