বাবুগঞ্জ মাধবপাশা পাংশা ৭ নং ওয়ার্ড এয়ারর্পোট থানা কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২০ | ৭:৫২ অপরাহ্ণ

বাবুগঞ্জ মাধবপাশা পাংশা ৭ নং ওয়ার্ড এয়ারর্পোট থানা কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত
apps

বাবুগঞ্জ মাধবপাশা পাংশা ৭নং ওয়ার্ড আ’লীগের উদ্দেগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় ৭ টায় কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় এয়ারপোর্ট থানা পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সন্ত্রাস ,জঙ্গিবাদ, মাদক দুর্নীতি,সাইবার ক্রাইম, বাল্যবিবাহ, যৌতুক ,ও ইভটিজিং ,বিরোধী কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে , উক্ত সভার আয়োজন করেন মাধবপাশা ইউনিয়নের কমিউনিটিং পুলিশের ৭ নং ওয়ার্ডের উদ্যোগে সভাপতিত্ব করেন মোঃ রায়হান নেগাবান সাধারণ সম্পাদক মোঃ মিলোন শিকদার সদস্য মোঃ সোহেল মোল্লা, মোঃ কাউসার খাঁন।

 

এসময় বক্তব্য রাখেন এয়ারর্পোট থানার ওসি জাহিদ বিন-আলম, অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন মাধবপাশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন হাওলাদার ও মাধবপাশা ইউনিয়নের মেম্বার মোঃ মাহাবুব আলম ও মোঃ রায়হান নেগাবান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,৮ নং ওয়ার্ডের মেম্বার মোঃ ফিরোজ মোল্লা ৯ নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য ফাতেমা আক্তার,ও শিক্ষক, রাজনৈতিক ব্যক্তি, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে এয়ারপোর্ট থানার ওসি আরো বক্তব্য রাখেন। পুলিশ জনগণের শত্রু নয়, বন্ধু। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করংন। পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করছে। মাদকের সঙ্গে কোনও আপোষ নেই। মাদক বিক্রেতা ও সেবনকারীদের ব্যাপারে তথ্য দেওয়ার জন্য আহ্বান জানান তিনি। বাল্যবিয়ে ও জঙ্গিবাদ থেকে দূরে থাকতে হবে। সবাই সচেতন হলেই দেশ থেকে মাদক, জঙ্গিবাদ ও বাল্যবিয়ে বন্ধ হয়ে যাবে। যেকোন ধরণের অভিযোগ থাকলে কোন দালাল ও প্রতারক চক্র ছাড়া অফিসার ইনচার্জকে অবহিত করার পরামর্শ দেন।

Development by: webnewsdesign.com