বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের মতবিনিময় সভায় সভাপতি এবং সম্পাদক পদে প্রার্থী হলেন ৩৭জন

সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২০ | ১:০৬ অপরাহ্ণ

বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের মতবিনিময় সভায় সভাপতি এবং সম্পাদক পদে প্রার্থী হলেন ৩৭জন
apps

বাবুগঞ্জ উপজেলা ও কলেজ ছাত্রদলের মতবিনিময় সভায় গতকাল রবিবার বিকেল ৩ টায় বাবুগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ছাত্রদল সভাপতি দুলাল চন্দ্র সাহার সভাপতিত্বে এবং বাবুগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ শাখার সভাপতি আরিফুর রহমান শিমুল সিকদারের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি জাকিরুল ইসলাম জাকির।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম, সহ সধারণ সম্পাদক ইশা মনতাজ, সহ সাংগঠনিক সম্পাদক ও বরিশাল জেলা ছাত্রদলের সভাপতি মোঃ মাহফুজুল আলম মিঠু, সাধারণ সম্পাদক কামরুল আহসান, বরিশাল জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি মোঃ তারেক আল ইমরান, যুগ্ম সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম ইমরান, সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল রাঢ়ী।

উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ইসরত হোসেন কচি তালুকদার, সাবেক সভাপতি সুলতান আহম্মেদ খান, সাধারণ সম্পাদক অহেদুল ইসলাম প্রিন্স, সিনিয়র সহ সভাপতি আঃ করিম হাওলাদার, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম বাদশা, যুবদল সভাপতি আওলাদ হোসেন, সাধারণ সম্পাদক মহসিন আলম, শ্রমিকদল সভাপতি ফরিদ আহাম্মেদ, ছাত্রদল সহ সভাপতি রাকিবুল হাসান রাকিব, ইউসুফ হোসেন, ছাত্রদল নেতা মোস্তাফিজুর রহমান টুলু, আরিফুর রহমান ইরান, মোঃ নাসির উদ্দিন আজিজুল হক সহ উপজেলা ও ইউনিয়ন ছাত্রদলের সকল নেতা কর্মীগণ।

সাবেক প্রধান মন্ত্রী বিএনপির চেয়ারপার্সোন বেগম খালেদা জিয়ার কারামুক্তির চলমান আন্দোলন এবং ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে বেগবান করার লক্ষে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা ও কলেজ শাখার ছাত্রদলে নতুন কমিটি গঠনের লক্ষে সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে আগ্রহী প্রার্থীদের জীবন বিত্তান্ত, রাজনৈতিক অভিজ্ঞতা, শিক্ষাগত যোগ্যতা, বর্তমান পেশা, কমিটি গঠন প্রকৃয়ার সুছিন্তিত মাতামত ইত্যাদি জাচাই চাড়াই সাপেক্ষে মনোনয়ন ফরম প্রদান করা হয়।

এতে শুধু সভাপতি পদে ২০জন এবং সাধারণ সম্পাদক পদে ১৭জনসহ মোট ৩৭ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এদের মধ্যে পরবর্তিতে যোগ্যতা ও অভিজ্ঞতা পর্যালোচনা সাপেক্ষে সভাপতি এবং সাধারণ সম্পাদক ঘোষনা করা হবে। ছাত্রদলের ওই মতবিনিময় সভা অপরাহ্নে ছাত্রসমুদ্রে পরিণত হয়।

Development by: webnewsdesign.com