বরিশালের বাবুগঞ্জ উপজেলায় ৪২ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপিত হয়েছে। সোমবার (৩০ নভেম্বর) জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সহযোগিতায় ও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এর উদ্ধোধনী ও সমাপনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আমীনুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মহিউদ্দিন আহমেদ এর পরিচালনায় প্রধান অতিথি ও উদ্বোধক ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব কাজী ইমদাদুল হক দুলাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইকবাল আহম্মেদ আজাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোসাঃ নাসরিন জোবায়েদা আকতার।
উপস্থিত ছিলেন রাশেদ খান মেনন মডেল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ আবু জাফর সিকদার, সরকারী আবুল কালাম কলেজের অধ্যাপক জাকির হোসেন, সরকারী বাবুগঞ্জ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিৎ কুমার বাড়ৈ, বাবুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মোঃ শাহজাহান খান প্রমুখ।
উল্লেখ্য, উক্ত বিজ্ঞান মেলায় অংশ নেয়া বাবুগঞ্জ উপজেলার ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের স্টল পরিদর্শন করেন আগত অতিথি ও দর্শনার্থীরা। এ সময়ে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Development by: webnewsdesign.com