বাঘায় বাড়িতে ঢুকে ঘুমন্ত যুবককে গুলি করে হত্যা, স্ত্রী ও মেয়ে আহত

রবিবার, ০৪ জানুয়ারি ২০২৬ | ৪:০১ অপরাহ্ণ

বাঘায় বাড়িতে ঢুকে ঘুমন্ত যুবককে গুলি করে হত্যা, স্ত্রী ও মেয়ে আহত
apps

রাজশাহী জেলার বাঘা উপজেলায় গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি করে সোহেল রানাকে (৩৫) হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (৪ জানুয়ারি) দিবাগত রাত ১ টারদিকে উপজেলার চকরাজাপুর ইউনিয়নের পলাশি ফতেপুর করালি নওশারার চরে এই ঘটনা ঘটেছে।

নিহত সোহেল রানা পলাশি ফতেপুর করালি নওশারার চরের কালু মন্ডলের ছেলে। দুর্বৃত্তদের গুলির পর সোহেল রানা ও তার স্ত্রী স্বাধীনা খাতুন (৩০) মেয়ে কে দ্রুত উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে সোহেল রানাকে কর্তব্যরত চিকিৎসক হুমায়রা খাতুন মৃত ঘোষণা করেন। আহত স্ত্রী ও মেয়ে কে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। স্বাধীনা খাতুনের হাতে আঘাত লেগেছে বলে জানা গেছে।

স্থানীয়দের ধারণা, ২০২৫ সালের ২৭ অক্টোবর রাজশাহীর বাঘা, নাটোরের লালপুর, পাবনার ঈশ্বরদী এবং কুষ্টিয়ার দৌলতপুরে সীমান্তের খানপুরের হবির চরের দক্ষিণে চৌদ্দ হাজার মাঠ এলাকার সংযোগস্থল পদ্মার চরে খড় কাটাকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় খানপুরের মিনহাজ মণ্ড লের ছেলে আমান মণ্ডল (৩৬), একই গ্রামের শুকুর মণ্ডলের ছেলে নাজমুল হোসেন (৩৩) নিহত হন। পরের দিন ২৮ অক্টোবর হবিরচর থেকে কুষ্টিয়ার লিটন হোসেন নামে আরো এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ ও স্থানীয়দের ধারণা, আগের হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে ‘কাকন বাহিনী’র লোকজন এসে অতর্কিতে গুলি চালিয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।

নিহত সোহেলের ভাই জানায়- রাতে সোহেল এবং তার স্ত্রী ও মেয়ে ঘরের শুয়ে ছিল। সন্ত্রাসীরা রাত ১ টার দিকল এসে টিনে কয়েকবার আঘাত করে বিকট শব্দ করে। এতে অনেকের ঘুম ভেঙ্গে যায়। সবাই ছোটাছুটি শুরু করে। এ সময় সন্ত্রাসীরা জানান কেউ আসলে তাকে গুলি করা হবে। এরপরে তারা সোহেলের বাড়িতে ঢুকে পড়ে। এ সময় সোহেলের স্ত্রী স্বামীকে রক্ষা করার জন্য কাথা কম্বল দিয়ে ঢেকে রাখার চেষ্টা করলেও সন্ত্রাসীরা টিন কেটেবেশ কয়েকটি গুলি করে। সোহেলের পেটে গুলি লাগে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

এ বিষয়ে বাঘা থানার পরিদর্শক (ওসি তদন্ত) সুপ্রভাত মন্ডল বলেন, আগের হত্যাকাণ্ড র ঘটনাকে কেন্দ্র করে দূর্বৃত্তরা রাতের আধারে বাড়িতে ঢুকে সোহেল রানাকে গুলি করে হত্যা করে। তার মরদেহ উদ্ধার করা হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হচ্ছে ময়নাতদন্তের জন্য। বিষয়টির তদন্ত শুরু হচ্ছে। এ বিষয়ে মামলা হবে।

Development by: webnewsdesign.com