বাগেহাটের মোরেলগঞ্জ সদর ইউনিয়নের গাবতলা গ্রাম থেকে রোববার (১৫ নম্বেভর) গভীর রাতে মায়ের কোল থেকে নবজাত শিশু চুরির ঘটনা ঘটেছে। চুরি হওয়া ১৭ দিনের শিশু সানজিদা গাবতলা গ্রামের পেশাদার জেলে সুজন খানের মেয়ে।
শিশুর মা শান্তা আক্তার জানান, রাতের খানা খাবার পর মেয়ে সানজিদাকে শাড়ীর আঁচলে নিয়ে ঘুমিয়ে পড়েন, আমাদের মাঝেই সে ঘুমন্ত অবস্থায় ছিল। রাতে কয়েকবার সানজিদাকে দুধও খাওয়ানো হয়েছে। রাত ২ টার দিকে জেগে উঠে দেখি পাশে আমার মেয়ে নেই। তার বালিশটি খাটের নিচে পড়ে আছে। ঘরের দরজাগুলো খোলা।
থানা অফিসার ইান চার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, রাত ৪ টা থেকেই শিশুটি উদ্ধারের জন্য পুলিশ কাজ চালিয়ে যাচ্ছে।
অপরদিকে, উপজেলা নির্বাহী অফিসার মো. দেলোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
Development by: webnewsdesign.com