বাগেরহাটে রাজিয়া নাসেরের স্মরনসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২০ | ৬:২৭ অপরাহ্ণ

বাগেরহাটে রাজিয়া নাসেরের স্মরনসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
apps

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ছোট ভাই শহীদ শেখ আবু নাসেরের সহধর্মিনী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচী, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের মাতা ও বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়ের দাদী রাজিয়া নাসেরের মৃত্যুতে জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্দোগে স্মরনসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শেখ কামরুজ্জামান টুকুর সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক খান হাবিবুর রহমানের সঞ্চালনায় বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে এ স্মরন সভা অনুষ্ঠিত হয়। স্মরন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম এম কামাল,বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য এ্যাড আমিরুল আলম মিলন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেণ, জেলা আওয়ামী লীগ নেতা এ্যাড ফরিদ উদ্দিন, এ্যাড হেমায়েত উদ্দিন ভ্ইুয়া,সরদার ফখরুল আলম সাহেব,এ্যাড শাহ ই আলম বাচ্চু,মনোয়ার হোসেন টগর,নকিব নজিবুল হক নজু,মীর ফজলে সাঈদ ডাবলু, আহাদ উদ্দিন হায়দার,ফরিদা আক্তার বানু লুচি,এ্যাড আজাদ ফিরোজ টিুপু,জেলা তাতী লীগের আহবায়ক আলহাজ¦ তালুকদার আব্দুল বাকী,সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আক্তারুজ্জামান বাচ্চু,পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ বশিরুল ইসলাম, সাধারন সম্পাদক ইবনে মিজান হিরু,জেলা যুব লীগের আহবায়ক সরদার নাসির উদ্দিন,জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড শীতা রানী দেবনাথ,সাধারন সম্পাদক এ্যাড শরিফা হোমায়েত,জেলা শ্রমীক লীগের সভাপতি রেজাউর রহমান মন্টুু,জেলা কৃষক লীগের সভাপতি আবুল হাশেম শিপন, যুব মহিলা লীগের আহবায়ক এ্যাড লুনা সিদ্দিকী,জেলা ছাত্র লীগের সভাপতি মনির হোসেন,সাধারন সম্পাদক নাহিয়ান সুলতান ওশানসহ জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন ১৫ই আগষ্ট মহিমান্বিত নারীর স্বামীসহ পরিবারের সদস্যেদের নিষ্ঠুর হত্যার পরে সন্তানদের নিয়ে দেশের একপ্রান্ত থেকে অন্যপ্রান্ত পর্যন্ত পালিয়ে চরম দূর্বিসহ জীবন অতিবাহিত করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে প্রত্যাবর্তনের পর এই মহিয়োসী নারী শেখ পরিবারের অবিভাবক হিসেবে দায়িত্ব পালন করেছেন। আওয়ামী লীগের চরম দূর্দিনে তার সাহসীকতা ও দূরদর্শিতার কারনে সকল প্রতিকুলতা দূর করে দলকে সমানের দিকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ন ভ’মিকা রেখেছেন। তার এ সকল বিশেষ অবদান দলের নেতাকর্মীরা আজীবন শ্রদ্ধার সাথে স্মরন রাখবে।

পরে মরহুমা রাজিয়া নাসেরের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এর আগে গত ১৬ নভেম্বর রাত ৮.৪৫ মিনিটে বার্ধ্যক্য জনিত কারনে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ।

Development by: webnewsdesign.com