বাগেরহাটে ট্রাকের চাপায় শিশু নিহত

রবিবার, ১৫ নভেম্বর ২০২০ | ৩:৫৫ অপরাহ্ণ

বাগেরহাটে ট্রাকের চাপায় শিশু নিহত
apps

বাগেরহাটের ফকিরহাটে পন্যবাহী ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে চায়ের দোকানে ঢুকে পড়লে ট্রাকের চাপায় ছয় বছর বয়সী জান্নাতুল মাওয়া নামে এক শিশু নিহত হয়েছেন। এসময় আহত হয়েছে আরও তিনজন। শনিবার (১৪ নভেম্বর) রাতে ফকিরহাট উপজেলার বিশ্বরোড সংলগ্ন সকাল-সন্ধ্যা হোটেলের সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ট্রাকের নিচে আটকা পড়া গুরুতর আহত অবস্থায় জাকিয়া বেগমকে (৪৫) উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

অন্য আহত ফকিরহাট উপজেলার আট্টাকী গ্রামের নাজমুল শেখের মেয়ে শিরিনা বেগম (২৪) ও সাথি বেগম (১৮)কে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত শিশু জান্নাতুল মাওয়া ফকিরহাট উপজেলার আট্টাকী গ্রামের কবির শেখের কন্যা।

ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.ন.ম. আবু সাঈদ মোহাম্মাদ খায়রুল আনাম বলেন, শনিবার রাতে খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার বিশ্বরোড সংলগ্ন সকাল-সন্ধ্যা হোটেলের সামনে অন্য একটি ট্রাককে সাইড দিতে গিয়ে পন্যবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি চায়ের দোকানে উঠেগেলে এক শিশু নিহত হয়। এসময় তিন নারী আহত হয়েছেন। ঘটনার পর ট্রাকের চালক ও সহকারী পালিয়েছে। আমরা ট্রাকটি জব্দ করেছি।

Development by: webnewsdesign.com