বাগমারায় ট্রাক চাপায় ছাগল মারা যাওয়ায় চালককে পিপিয়ে হত্যা

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২০ | ৬:৪২ অপরাহ্ণ

বাগমারায় ট্রাক চাপায় ছাগল মারা যাওয়ায় চালককে পিপিয়ে হত্যা
apps

রাজশাহীর বাগমারায় ট্রাক চাপায় দুটো ছাগল মারার ঘটনায় ট্রাক চালক আবু তালেবকে (৩৩) পিটিয়ে হত্যা করেছেন ছাগল মালিক ও তার সহযোগীরা। গতকাল শুক্রবার রাত সোয়া ৮টার দিকে পুঠিয়া উপজেলার বাসুপাড়া এলকায় এঘটনা ঘটনা ঘটে।

জানা যায়, ছাগলের মালিকসহ ১০ থেকে ১৫ টি মোটরসাইকেল নিয়ে কট্রোকের পিছু ধাওয়া করে। তারা অন্তত ১৬ কিলোমিটার এলাকা তারা রাত সোয়া আটটার দিকে পুঠিয়া উপজেলার বাসুপাড়ায় এসে ট্রাক চালক আটক করে।

এসময় ট্রাক চালক আবু তালেবকে পিটিয়ে মারাত্মক জখম করে ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয় তাকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

 

এ বিষয়ে রাজশাহী জেলার পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বাগমারা উপজেলার ভবানীগঞ্জ শিবজাইট এলাকার গোলাম মোস্তফার দুটি ছাগল মেরে ফেলেন ট্রাক চালক আবু তালেব। পরে ছাগলের মালিক গোলাম মোস্তফা ১০ থেকে ১৫ টি মোটরসাইকেলে লোকজন নিয়ে ট্রাকের পিছু ধাওয়া করে। অন্তত ১৬ কিলোমিটার এলাকা মোটরসাইকেলে ধাওয়া করে তারা রাত সোয়া আটটার দিকে পুঠিয়া উপজেলার বাসুপাড়ায় এসে ট্রাক চালক আবু তালেবকে আটক করে।

এসময় তাকে পিটিয়ে মারাত্মক জখম করে ফেলে রেখে তারা চলে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর সাড়ে তিনটার দিকে ট্রাক চালক মারা যান।

তিনি আরো জানান, এ ঘটনায় পুঠিয়া থানায় হত্যা মামলা দায়ের করা হবে। মামলায় কারা আসামী হবেন সে তথ্য সংগ্রহের চেষ্ট চলছে বলে জানান ওসি।

Development by: webnewsdesign.com