বাউফলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১ | ৫:১৬ অপরাহ্ণ

বাউফলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার
apps

বাউফলের কেশবপুর ইউনিয়নের বাজেমহল গ্রাম থেকে বাসুদেব দত্ত (২৬) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত লাশ তার নিজ বাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে ওই লাশ উদ্ধার করা হয়। বাসুদেব ওই গ্রামের বাবুলাল দত্তের ছেলে। সে বরিশাল ব্রজমোহন বিশ্ববিদ্যালয়য়ের ইতিহাস বিভাগের মাস্টার্স শেষ পর্বের ছাত্র ছিল।

বাসুদেবের পরিবারিক সুত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে বাবা বাবুলাল দত্ত গোয়ালঘরে গরু নিয়ে আনতে গেলে পাশে একটি গাছের ডালের সাথে তার ছেলে বাসুদেবের গলায় রশি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় ঝুলে থাকতে দেখেন। পরে বাউফল থানায় খবর দেয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। সম্প্রতি বাসুদেব দত্ত মানসিক হতাশায় ভূগছিলেন। তার ফেসবুক আইডিতে নানা ধরণের হতাশার পোষ্ট পাওয়া গেছে। স্থানীয়রা মনে করছেন হতাশার থেকেই বাসুদেব আত্মহত্যা করেছে। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আল মামুন বলেন, লাশ উদ্ধার করা হয়ছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Development by: webnewsdesign.com