বাউফলে খালে মাছ ধরার ঝারা স্থাপণ নিয়ে সংঘর্ষ: নারীসহ আহত-৪

সোমবার, ২২ মার্চ ২০২১ | ৮:৩৪ অপরাহ্ণ

বাউফলে খালে মাছ ধরার ঝারা স্থাপণ নিয়ে সংঘর্ষ: নারীসহ আহত-৪
apps

বাউফলের কাছিপাড়া ইউনিয়নের উত্তর কাছিপাড়া গ্রামের একটি খালে মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে এক নারীসহ চারজন গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন নিলুফা বেগম (৫৫), রফিক হাওলাদার (২৫), আদম আলী হাওলাদার (৬৫), জামাল হাওলাদার (৩০)। গতকাল সোমবার দুপুরের দিকে এঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীদের থেকে জানা গেছে, উত্তর কাছিপাড়া গ্রামের একটি খালে সোমবার দুপুরের দিকে মাছ ধরার জন্য স্থানীয় রফিক ও জামাল ঝাউ (ঝারা) পুঁততে ছিল। এসময় ঝারার জায়গা নিয়ে সুজন ও সাগড়েরর সাথে রফিক ও জামালের ঝগড়া হয়। এক পর্যায়ে ঝগড়ার ডাকচিৎকার শুনে সুজনের মা নিলুফা বেগম ও রফিকের বাবা আদম আলী ঘটনাস্থলে যান। তখনও উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি চলতে থাকে। এক পর্যায়ে উভয় পক্ষই লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংর্ঘষের সময় লাঠির আঘাতে চারজনের মাধা ফেটে রক্তাক্ত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Development by: webnewsdesign.com