রবিবার, ২১ মার্চ ২০২১ | ৪:৩৩ অপরাহ্ণ
“মাস্ক পড়ার অভ্যেস- করোনা মুক্ত বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর বাউফল থানা পুলিশের আয়োজনে সচেতনতামূলক আলোচনা সভা, র্যালী ও মাস্ক বিতরণ করা হয়েছে।
আজ রবিবার (২১ মার্চ) বেলা ১১টায় থানা ভবনের কনফারেন্স কক্ষে ওই অনুষ্ঠান করা হয়।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় সঞ্চলণা করেন পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: আল মামুন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাউফল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অহিদুজ্জামান ডিউক, বাউফল সদর ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন প্রমুখ।
এসময় বক্তারা কোভিড-১৯ কিভাবে ছড়ায়, লক্ষণ ও দ্বিতীয় ধাপ মোকাবেলায় করনীয় সম্পর্কে আলোচনা করেন। সভায় জনপ্রতিনিধি, কমিউনিটি পুলিশিংয়ের সদস্য, এনজিও কর্মী, আনসার ভিডিপি সদস্য, ইমাম, কাজী,পুরোহীতসহ সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। সভা শেষে পৌর শহরে সচেতনতা সৃষ্টির লক্ষে একটি র্যালী বের করা হয়। র্যালীটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় পথচারীদের মাঝে মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়।
দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-২১