বাউফলের নাদীরা কাশেম পেলেন “কীর্তিমান নারী” সম্মাননা

মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১ | ৩:২৩ অপরাহ্ণ

বাউফলের নাদীরা কাশেম পেলেন “কীর্তিমান নারী” সম্মাননা
apps

বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের শৌলা গ্রামের নাদীরা কাশেম পেলেন “কীর্তিমান নারী সম্মাননা”। রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গত ১৩ মার্চ সন্ধায় ঢাকার হোটেল ইন্টার কন্টিনেন্টালে আয়োজিত এক অনুষ্ঠানে “মুভমেন্ট ফর হিউম্যান রাইটস” নাদীরা কাশেমকে ওই সম্মাননায় ভূষিত করেন। একুশ পদক ও বেগম রোকেয়া পদকপ্রাপ্ত বরেণ্য মানবাধিকার ও সমাজকর্মী সংসদ সদস্য অ্যারামা দত্ত’র কাছ থেকে তিনি ওই সন্মাননাটি গ্রহণ করেন।

উল্লেখ্য,নাদীরা কাশেম বাংলাদেশ পাসপোর্ট ও বহির্গমণ অধিদপ্তরের প্রথম নারী পরিচালক ছিলেন। তার স্বামী আবুল কাশেম বাংলাদেশ রাজস্ব বোর্ডের একজন সদস্য ছিলেন।

সম্মাননা সর্ম্পকে নাদীরা কাশেম বলেন, পুরুষ প্রাধান্য সমাজে অনেক প্রতিকুলতার মাঝে সংগ্রাম করে চাকরিতে তার অধিকার ও নেতৃত্ব প্রতিষ্ঠা করে এগিয়ে যেতে হয়েছে। সকল প্রকার বৈষম্যকে পিছনে ফেলে তিনি তার কর্মক্ষেত্র গড়ে তুলেছেন সততার প্রতীক হিসেবে। সম্মাননা পেয়ে তিনি সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Development by: webnewsdesign.com