বাউফলের কালাইয়া ইউপি’র মেম্বার ফিরোজের মনোনয়নপত্র দাখিল
বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১ | ৪:১৭ অপরাহ্ণ
পটুয়াখালীর বাউফলের কালাইয়া ইউনিয় পরিষদের আসন্ন নির্বাচনে ২ নম্বর ওয়ার্ডের মেম্বার পদে মনোনয়নপত্র দাখিল করছেন বর্তমান সময়ের জনপ্রিয় মেম্বার মো. ফিরোজ হাওলাদার। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে উপজেলা নির্বাচন অফিসে কর্মী সমার্থক ও ভোটারদের নিয়ে তিনি মনোনয়নপত্র দাখিল করেন।
ফিরোজ হাওলাদার বর্তমানে দ্বিতীয় মেয়াদে মেম্বার হিসাবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও প্যানেল চেয়ারম্যান হিসাবেও তিনি দায়িত্ব পালন করেন। ২০১১ ও ২০১৬’র নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে বিপুল পরিমাণ ভোট বেশি পেয়ে ফিরোজ মেম্বর নির্বাচত হন। অত্যন্ত বিনয়ী, নম্র ও ভদ্রলোক বলে এলাকায় তার সুনাম রয়েছে।
স্থানীয়রা বলেন, এবারও ফিরোজ হাওলাদার বিপুল ভোটে নির্বাচিত হবেন। এলাকার মানুষের কাছে ফিরোজ মেম্বর বটগাছের মতো। যে কোন আপদে- বিপদে তাকে পাওয়া যায়। এখনো পর্যন্ত তার প্রতিদ্বন্দ্বী একজনের নাম জানা গেছে। তবে ফিরোজের ওই প্রতিদ্বন্দ্বী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ছাড়া সরাসরি এখনো গণসংযোগে নামেননি।
দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-১৮