দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশিদের সতর্কতা অবলম্বনের অনুরোধ জানিয়েছেন দেশটিতে অবস্থানরত বাংলাদেশ দূতাবাস। শনিবার দেশটিতে বাংলাদেশ দূতাবাস এর পক্ষ থেকে এ অনুরোধ জানানো হয়।কোভিড-১৯ আক্রান্ত গোটা বিশ্ব। তাই দক্ষিণ কোরিয়ায় বসবাসরত বাংলাদেশিদের সতর্কতা অবলম্বনের অনুরোধ জানানো হয়েছে।দূতাবাসের দেয়া বার্তায় দেগু ও ছংদো এলাকায় বসবাসরত বাংলাদেশী নাগরিকদের বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলা হয়। করোনা ভাইরাস সংক্রমণের কারণে এ দুটি এলাকাকে ‘স্পেশাল কেয়ার জোন’ হিসেবে ঘোষণা করেছে দেশটির সরকার।
Development by: webnewsdesign.com