চট্টগ্রামের বাঁশখালী উপজেলার তেচ্ছিপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৯ হাজার ২৮৫ ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। এরা হলেন, কক্সবাজারের টেকনাফ থানার শাহাপুরদ্বীপ দক্ষিণ পাড়ার মোঃ রহিম উল্লাহর ছেলে মোঃ জাহিদ উল্লাহ (৩০), বান্দরবানের আলীকদম থানার মোঃ আবু সৈয়দের ছেলে মোঃ মঞ্জুরুল আলম (৩০) ও কক্সবাজার সদর থানার মোঃ সাগরের ছেলে মোঃ ইসমাইল (১৯)।
শনিবার (২১ নভেম্বর) র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদুল হাসান মামুন জানান, শুক্রবার (২০ নভেম্বর) রাত ৯টার দিকে বাঁশখালী উপজেলার তেচ্ছিপাড়া এলাকায় দুটি মোটরসাইকেল থামিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের সাথে থাকা ট্রাভেল ব্যাগের ভেতর থেকে ১৯ হাজার ২৮৫টি ইয়াবা জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতদের ব্যবহৃত মোটরসাইকেল দুটি জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।
Development by: webnewsdesign.com