বাঁশখালীতে ধর্ষণের বিরুদ্ধে বিট পুলিশিংয়ের ক্যাম্পেইন

শনিবার, ১৭ অক্টোবর ২০২০ | ৫:০১ অপরাহ্ণ

বাঁশখালীতে ধর্ষণের বিরুদ্ধে বিট পুলিশিংয়ের ক্যাম্পেইন
apps

সম্প্রতি দেশব্যাপী ঝেঁকে বসা ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়ন বিট পুলিশিং কার্যালয়ের উদ্যোগে সমাজের বিভিন্ন পেশাজীবি নারী-পূরুষদের নিয়ে এক সচেতনতা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) সকাল ১০ টার দিকে গন্ডামারার সকাল বাজারস্থ গন্ডামারা ইউনিয়ন পরিষদ মাঠে গন্ডামারা অস্থায়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাস্টার শামসুল আলম ছিদ্দীকি, বিশেষ অতিথি ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিহাব সিকদার, প্যানেল চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার, ইউপি সদস্য মোহাম্মদ আনসার, গন্ডামারা পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ এএসআই আকতার হোসেন প্রমুখ।

বক্তারা সমাজে ধর্ষণ ও নারী নির্যাতনসহ জুয়া-নেশার বিরুদ্ধে স্থানীয় পুলিশকে সক্রিয় থাকার আহ্বান জানান এবং ধর্ষণ ও নারী নির্যাতনে মৃত্যুদণ্ডেত কথা স্মরণ করিয়ে দিয়ে উপস্থিত জনতাকে সামাজিক সচেতনতা সৃষ্টিতে সক্রিয় ভুমিকা রাখার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে এসআই আরিফ পুলিশ জনগনের বন্ধু জানিয়ে ধর্ষণ ও নারী নির্যাতনসহ সামাজিক যে কোনো অপরাধের তথ্য জানাতে উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান এবং নিজের মোবা ফোন নম্বরে (০১৬৭৬-৫৩২৫০৬) সর্বসাধারণকে যোগাযোগ করার পরামর্শ দেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইমাম সমাজের পক্ষ থেকে হাফেজ আবু তৈয়ব, নারী প্রতিনিধি হাজেরা বেগম, মো. আকতার প্রমুখ।

Development by: webnewsdesign.com