ঢাকা
১৮ জুলাই ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

বর্ষবরণের ফানুসে পুড়ে মারা গেলো চিড়িয়াখানার ৩০ প্রাণী

আন্তর্জাতিক ডেস্ক
বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২০   ৩৯০ বার পঠিত
বর্ষবরণের ফানুসে পুড়ে মারা গেলো চিড়িয়াখানার ৩০ প্রাণী

বর্ষবরণের রাতে আগুনে পুড়ে মৃত্যু হল কমপক্ষে ৩০টি বন্যপ্রাণীর। যার মধ্যে রয়েছে শিম্পাজি, গরিলা ও বানর। আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, জার্মানির উত্তর পশ্চিম অংশের ক্রেফিল্ড চিড়িয়াখানাতে এই দুর্ঘটনা ঘটে। যখন নতুন বছরকে বরণ করে নিতে সবাই মগ্ন, ঠিক সেই সময় এই আগুন লাগে।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, তারা হঠাৎই আকাশে লেলিহান আগুনের শিখা দেন। খবর দেওয়া হয় দমকলে। হনুমান শিম্পাজির খাঁচা আগুনের কবলে পড়ে। শিম্পাঞ্জির জায়গাটি মূল চিড়িয়াখানা থেকে খানিকটা দূরে, তাই সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ওই প্রাণীদের। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, বানরদের খাঁচায় কোনো প্রাণী বেঁচে নেই। জার্মানির যে শহরে এই চিড়িয়াখানা রয়েছে সেখানে ফানুস ওড়ানো একেবারেই নিষিদ্ধ। তবে বর্ষবরণের রাতে সেই আইন অমান্য করেই ফানুস ওড়ানো হয়েছিল। এই চিড়িয়াখানাটিতে রয়েছে এক হাজারের বেশি প্রাণী। আর বছরে প্রায় ৪ লক্ষ দর্শক ওই চিড়িয়াখানা দেখতে আসে।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa