বর্ণিল আয়োজনে সিলেটে জাতির পিতার জন্মদিন পালিত

বুধবার, ১৭ মার্চ ২০২১ | ২:০৫ অপরাহ্ণ

বর্ণিল আয়োজনে সিলেটে জাতির পিতার জন্মদিন পালিত
apps

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস সিলেটে বর্ণিল আয়োজনে পালিত হচ্ছে । বুধবার (১৭ মার্চ) সকাল ৯টায় সিলেট জেলা প্রশাসন প্রাঙ্গণে স্থাপিত বংগবন্ধুর ম্যুরালে বিভাগীয় কমিশনার মশিউর রহমান এনডিসির পুস্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়।

পরে জেলা প্রশাসন, জেলা ও মহানগর পুলিশ, জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানায়।

এদিকে দিবসটি উপলক্ষে বিকেল চারটায় সিলেট জেলা পরিষদের আয়োজনে শুরু হবে তিনদিনব্যপী ‘বঙ্গবিন্ধু উৎসব’। এছাড়া আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ২৬ মার্চ পর্যন্ত ১০ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

এদিকে, মুজিববর্ষকে কেন্দ্র করে সাজ সাজ রবে সেজেছে সিলেট নগরী। গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে সাঁটানো হয়েছে উৎসব লোগো সম্পর্কিত ব্যানার, ফেস্টুন। জাতির পিতার জন্ম উৎসবকে রঙিন করে তুলতে করা হয়েছে বর্ণিল আলোকসজ্জা। চলছে ডিজিটাল প্রচারণাও।

দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-১৭

Development by: webnewsdesign.com