বরিশাল মহানগর সেচ্ছাসেবক দলের ৩০টি ওয়ার্ডে আহব্বায়ক কমিটি ঘোষণা 

বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১ | ৫:৪৫ অপরাহ্ণ

বরিশাল মহানগর সেচ্ছাসেবক দলের ৩০টি ওয়ার্ডে আহব্বায়ক কমিটি ঘোষণা 
apps

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বরিশাল মহানগরের ত্রিশটি ওয়ার্ডের আহবায়ক, সদস্য সচিব ও যুগ্ম সদস্য সচিবের নাম ঘোষণা করেছে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল।

আজ বৃহস্পতিবার (১৮ মার্চ) দুপুরে বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দল সভাপতি ও সাধারন সম্পাদক মসিউর রহমান মঞ্জু দলীয় কার্যালয়ের সামনে নগরের ৩০ টি ওয়ার্ডের নেতৃবৃন্দের নামের তালিকা প্রকাশ করেন।

গত ১৬ই মার্চ কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাফিজ ও সাধারন সম্পাদক আব্দুল কাদের ভূইয়া জুয়েলসহ বরিশাল বিভাগীয় টিম প্রধান এ.এম মুকুল ও কেন্দ্রীয় সহ-সভাপতি মোঃ ফরিদ উদ্দিন।

এর পূর্বে মহানগর সভাপতি ও সম্পাদক দুপুরে ঢাকা থেকে বরিশাল লঞ্চ ঘাটে নামলে নগরের স্বেচ্ছাসেবক দলের সদস্য তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে দলীয় কার্যালয়ে নিয়ে আসেন।

এসময় মহানগর সভাপতি মাহবুবুর রহমান পিন্টু দলীয় আহবায়ক, সদস্য সচিব ও যুগ্ম সদস্য সচিব সচিবসহ সদস্যদের বলেন ঘোষিত আহবায়ক কমিটি আগামী তিন মাসের মধ্যে দলের কার্যক্রম বেগবান করার মাধ্যমেই দলের পূর্ণাঙ্গ সভাপতি ও সাধারন সম্পাদকসহ কমিটি আত্মপ্রকাশ করবে।

দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-১৮

Development by: webnewsdesign.com