বরিশাল কর ভবনের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ড

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২০ | ১১:৪৮ পূর্বাহ্ণ

বরিশাল কর ভবনের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ড
apps

বৈদ্যুতিক গোলযোগের কারণে বরিশাল কর ভবনের দ্বিতীয় তলার একটি অফিস কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোরে নগরের ক্লাবরোডে অবস্থিত কর ভবনে এ অগ্নিকাণ্ড ঘটে।

বরিশাল ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফারুক হোসেন শিকদার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের বরিশাল সদর স্টেশন সূত্রে জানা গেছে, ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় এক ঘণ্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে অফিস কক্ষের তিনটি এসি, দু’টি স্টিলের আলমারি ও তিনটি কম্পিউটারসহ বিভিন্ন ফাইল পুড়ে গেছে।

তদন্তের পর ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

Development by: webnewsdesign.com