বরিশালের উজিরপুর উপজেলা সহকারী ভুমি কমিশনারকে (এসি ল্যান্ড) ঘুষ দেয়ার অপরাধে একজনকে সাত দিনের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এসি ল্যান্ড জয়দেব চক্রবর্তী ওই দন্ড দেন। দন্ডিত ঘুষদাতা হলো- আবুল কাসেম হাওলাদার (৬০)। সে উপজেলার দক্ষিণ মাদার্শী গ্রামের মৃত এছাহাক হাওলাদারের ছেলে।
উজিরপুর মডেল থানার এএসআই মো. হাসান জানান, খাস জমি ইজারা একটি পক্ষ ভোগ দখল করছে। ওই জমি অবৈধভাবে ইজারা নেয়ার জন্য এসি ল্যান্ডের অফিস কক্ষে গিয়ে পাঁচ হাজার টাকা ঘুষ দেয়। তখন এসি ল্যান্ড পুলিশে খবর দিয়ে আটক করে। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারাদন্ড দিয়ে জেলে পাঠিয়েছেন।
Development by: webnewsdesign.com