বড়লেখায় জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২০ | ৮:৩৭ অপরাহ্ণ

বড়লেখায় জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত
apps

‘নারী পুরুষ সোচ্চার’,বিশ্ব হবে সমতার’ এ প্রতিবাদ্য কে সামনে রেখে মৌলভীবাজারের বড়লেখায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে।

(৬ অক্টোবর) মঙ্গলবার এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অফিসের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ।

‘নারী পুরুষ সোচ্চার, বিশ্ব হবে সমতার’ এ প্রতিবাদ্য বিষয়ের ওপর আলোকপাত করে প্রধান অতিথি বলেন, শুধু আইন দিয়ে কন্যা শিশু নির্যাতন এবং বাল্যবিয়ে বন্ধ করা যাবেনা। এ ব্যাপারে পিতামাতা ও নিকট আত্মীয়দের সচেতন ও সোচ্চার হতে হবে।

উপজেলা নির্বাহী অফিসার মো. শামীম আল ইমরানের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলামের পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা শামছুন্নাহার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম প্রমুখ।

Development by: webnewsdesign.com