বঙ্গবন্ধু ৯ম গেমসের ভারোত্তোলন প্রতিযোগিতায়-প্রতিমন্ত্রী শরীফ

শনিবার, ১০ এপ্রিল ২০২১ | ১২:৪২ অপরাহ্ণ

বঙ্গবন্ধু ৯ম গেমসের ভারোত্তোলন প্রতিযোগিতায়-প্রতিমন্ত্রী শরীফ
apps

বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস ২০২০ ইং এর ভারোত্তোলন প্রতিযোগিতা গত ৫ থেকে ৯ এপ্রিল ২০২১ ইং ময়মনসিংহ জেলা জিমন্যাসিয়ামে অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার (৯ এপ্রিল) বিকালে ভারোত্তোলন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ সরকারের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি। ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ কামরুল হাসান এনডিসি এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে পুরস্কার বিতরণ ও বক্তব্য রাখেন সাংসদ সদস্য কাজিম উদ্দিন ধনু ও ময়মনসিংহ জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ জাহান শাহীন এর সঞ্চালনায় পুরস্কার বিতরণ এর সময় স্বাগত বক্তব্য রাখেন ভারোত্তোলন ফেডারেশনের সাধারণ সম্পাদক কর্ণেল নজরুল ইসলাম।

এছাড়াও পুরস্কার বিতরণ এর সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এহতেশামুল আলম, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, আনসার ময়মনসিংহ রেঞ্জের উপ-পরিচালক হীরা মিয়া,ময়মনসিংহ জিলা মটর মালিক সমিতির সভাপতি মন্তাজ উদ্দিন মন্তা, অতিরিক্ত পুলিশ সুপার ফজলে রাব্বি, শংকর সাহা,উত্তম চক্রবর্তী রকেট সহ প্রমুখ। বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন এর আয়োজনে ও বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের এর পরিচালনায় উক্ত প্রতিযোগিতায় সহযোগিতা করেন ময়মনসিংহ বিভাগীয় ক্রীড়া সংস্থা। ভারোত্তোলন প্রতিযোগিতায় ৪ টি ক্যাটাগরিতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Development by: webnewsdesign.com