বুধবার, ১৭ মার্চ ২০২১ | ৪:০৪ অপরাহ্ণ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ(১০১ তম) উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগ মৌলভীবাজার জেলা শাখার আয়োজনে কেক কাটা ও খাবার বিতরণ কর্মসূচী পালন করা হয়। ১৭ মার্চ বুধবার সকালে শহরের এস আর প্লাজা মোড়ে কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিন পালন করা হয়।
এর আগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন উপস্থিত যুবলীগের নেতাকর্মীরা। প্রায় দুই হাজার প্যাকেট খাবার মানুষের মধ্যে বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি মৌলভীবাজার ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমেদ। বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মিসবাউর রহমান, মৌলভীবাজার পৌর মেয়র মোঃ ফজলুর রহমান,মৌলভীবাজার জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি বিকাশ ভৌমিক,জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রেজাউর রহমান সুমন, পৌর কাউন্সিলর সৈয়দ সেলিমূল হক,সহ সভাপতি মুজিবুর রহমান মুজিব,সাংগঠনিক সম্পাদক কয়ছর আহমেদ।
দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-১৭