বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদের নেতাদের রাজশাহীতে নির্বাচনী প্রচারনা

মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২০ | ৯:১০ অপরাহ্ণ

বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদের নেতাদের রাজশাহীতে নির্বাচনী প্রচারনা
apps

বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদের কেন্দ্রীয় নেতাদের আগামী ২৭শে ফেব্রুয়ারি আইইবি এর নির্বাচনে প্রচারনার অংশ হিসেবে গত রবিবার ২৩ফেব্রুয়ারি প্রকৌশলী বৃন্দ রাজশাহীতে আসেন ।এই নির্বাচনের প্রচারনায় অংশ নিয়েছিলেন বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদের সাধারন সম্পাদক প্রার্থী প্রকৌশলী মামুনুর রশিদ,প্রকৌশলী সাহাদৎ হোসেন শেলী,প্রকৌশলী শাহিনুজ্জামান অরুন সহ প্রমুখ প্রকৌশলী ।প্রকৌশলীবৃন্দ তাদের নির্বাচনী প্রচারনার অংশ হিসেবে প্রথমে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সকাল ১০টা৩০মিনিটে আসেন এবং রুয়েটের কর্মরত প্রকৌশলীদের সঙ্গে তারা মতবিনিময় করেন ।

রুয়েটের প্রকৌশলীরা তাদের বিভিন্ন দাবি দাওয়া কেন্দ্রীয় নেতাদের সামনে তুলে ধরেন বিশেষ করে বিএমডি,রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে,লাঞ্ছিত প্রকৌশলীদের কথা রাবির প্রধান প্রকৌশলীকে জোর পূর্বক অপসারনের বিষয়টি তারা তুলে ধরেন ।

উপস্থিত বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতারা বলেন যে আমরা বড়ই লজ্জিত ও মর্মাহত এরপর এলজিইডি অফিসে যান তারা । প্রকৌশলী জনাব মামুনুর রশিদ এক অভিমত ব্যক্ত করে বলেন যে বিগত চার বছর ধরে আইইবি(ঢাকা) কেন্দ্র পরিচালিত হচ্ছে দূর্নীতি পরায়ন ও দূদকের আসামী দ্বারা এবং তিনি আরো বলেন যে বর্তমান কেন্দ্রীয় নেতারা নাকি তাদের নিজেদের স্বার্থ নিয়ে ব্যস্ত থাকেন এই কারনে তাদের দ্বারা আপনারা কোন উপকার পাচ্ছেন না। জনাব মামুন আরো বলেন যে আপনারা আমাদের উপর আস্থা রাখুন আমরা বিজয়ি হলে প্রকৌশলী বান্ধব আইইবি গঠন করবো ইনশাআল্লাহ।

আপনারা সকলে জানেন যে বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদের প্রেসিডেন্ট পদপ্রার্থী হচ্ছেন প্রকৌশলী ড.নজরুল ইসলাম সাবেক বুয়েট ও খুলনা বিশ^বিদ্যালয়ের ভিসি ছিলেন। প্রকৌশলী মামুনূর রশিদ আরো বলেন যে ড.নজরুল ইসলাম হচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন কাছের মানুষ আস্থাভাজন ও সম্মানী ব্যক্তি যার দ্বারা আপনারা সকল প্রকৌশলী বৃন্দ আশা করি উপকৃত হবেন এবং ড.নজরুল ইসলাম হচ্ছেন বঙ্গবন্ধুর এলাকার মানুষ ।এছাড়াও বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদের নেতারা তাদের নির্বাচনী প্রচারনার অংশ হিসেবে রাজশাহীর বিভিন্ন প্রকৌশল দপ্তরে গিয়ে প্রকৌশলীদের সঙ্গে মত বিনিময় করেন ।

Development by: webnewsdesign.com