বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের পদ্মা জোনের প্রতিযোগিতা শুরু

সোমবার, ১৫ মার্চ ২০২১ | ৫:২৯ অপরাহ্ণ

বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের পদ্মা জোনের প্রতিযোগিতা শুরু
apps

বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস (পুরুষ ও নারী) কাবাডি প্রতিযোগিতা-২০২১ এর পদ্মা জোনের প্রতিযোগিতা শুরু হয়েছে।

রাজশাহী জেলা পুলিশের ব্যবস্থাপনায় ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে সোমবার থেকে এ প্রতিযোগিতা শুরু হয়েছে।

প্রতিযোগিতায় রাজশাহী বিভাগের ছয়টি জেলার পুরুষ ও নারী দল অংশগ্রহণ করছে।

সকালে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন পুলিশের রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) আব্দুল বাতেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা পুলিশের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ওয়াহেদুন নবী ও জেলা কাবাডি সমিতির সভাপতি ফিরোজ কবির মুক্তা।

Development by: webnewsdesign.com