বঙ্গবন্ধুহ জন্ম শত বার্ষিকী উপলক্ষে “একতা” ক্লাবের উদ্যোগে মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

শনিবার, ০৩ অক্টোবর ২০২০ | ১:৫৯ অপরাহ্ণ

বঙ্গবন্ধুহ জন্ম শত বার্ষিকী উপলক্ষে “একতা” ক্লাবের উদ্যোগে মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
apps

পটুয়াখালীর গলাচিপা উপজেলাধীন বকুলবাড়ীয়া ইউনিয়নের মহিষভাঙ্গা একতা ক্লাবের উদ্যোগে মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প এর উদ্ভোধন করা হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) প্রধান অতিথি হিসেবে মেডিকেল ক্যাম্প এর উদ্ভোধন করেন পটুয়াখালী-৩ আসনের মাননীয় সংসদ সদস্য শাহজাদা শাজু। এছাড়াও উদ্ভোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন।

মহিষভাঙ্গা একতা ক্লাবের সভাপতি হাসিবুল ইসলাম হাসিব, উপজেলা শিক্ষা অফিসার মীর রেজাউল ইসলাম, ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি হাফেজ মোঃ আব্দুল করিম, বকুলবাড়িয়া ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি মোঃ হাসান খান ও সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান সহ অন্যান্য গন্যমান্য ব্যাক্তিবর্গ। মাসব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্পে পটুয়াখালী এবং গলাচিপার বিভিন্ন অভিজ্ঞ চিকিৎসকরা নিদিষ্ট স্থানে দিনব্যাপি রোগীদের চিকিৎসা প্রদানে অঙ্গিকার ব্যাক্ত করেছেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শাহজাদা সাজু বলেন, মানুষের সেবায় সবসময় আমি কাজ করেছি। তাই যে কোন সেবামূলক কাজে সবসময় মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছি।

তিনি আরও বলেন, প্রতিবছর যেন এই কার্যক্রম চালু থাকে সেই প্রত্যাশা করছি সকল সংগঠনের কাছে। শুধু বকুল বাড়ীয়া ইউনিয়নে নয়, পুরো উপজেলায় এর পরিধি ছড়িয়ে দেয়ার আহবান জানান তিনি।

উল্লেখ্য, ফ্রি মেডিক্যাল ক্যাম্পে দন্ত, চক্ষু, গাইনি ও মেডিসিন বিশেষজ্ঞরা রোগী দেখবেন বলে জানান একতা ক্লাবের সভাপতি হাসিবুল ইসলাম হাসিব।

Development by: webnewsdesign.com