বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকি উদযাপন উপলক্ষে বাগেরহাটে নারী সমাবেশ

সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২০ | ৮:০২ অপরাহ্ণ

বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকি উদযাপন উপলক্ষে বাগেরহাটে নারী সমাবেশ
apps

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকি উদযাপনে বাগেরহাট সদর উপজেলা নারী উন্নয়ন ফোরামের উদ্যোগে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে সদর উপজেলার বারুইপাড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশের সভাপতিত্ব করেন বাগেরহাট নারী উন্নয়ন ফোরামের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভিন।

 

বয়োসন্ধিকাল, প্রজনন স্বাস্থ্য, বাল্য বিবাহ ও য়ৌন হয়রানী রোধ, মাদক এবং জঙ্গবাদ এর বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক কামরুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক হাসনা হেনা, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউল ইসলাম,বারুইপাড়া ইউনিয়ন চেয়ারম্যান সরোয়ার হোসেন প্রমুখ।

এসময় বক্তারা বলেন নারীদের মানসম্মত শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। নারীদের কর্মসংস্থানে উদ্বুদ্ধ করতে হবে, শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানী ও বাল্য বিবাহ রোধ, মাদক এবং জঙ্গীবাদ এর বিরুদ্ধে প্রতিরোধ ও গুজব প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির আহবান জানান বক্তারা।

বক্তারা আরও বলেন, নারীরা এখন আর অবলা নয়। নারীরা উচ্চ শিক্ষা শিক্ষিত হয়ে দেশ বিদেশে সুনামের সাথে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। দেশের জিডিপিতে নারীদের উল্লেখযোগ্য অবদান রয়েছে। তাই শিক্ষা, প্রশিক্ষণ, রাজনীতি সকল জায়গায় নারীদের অর্গাধিকার দেওয়ার কথা ব্যক্ত করেন বক্তারা।

৫ শতাধিক নারী ও বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থী এই সমাবেশে অংশগ্রহন করেন। সমাবেশে অংশগ্রহনকারী শিক্ষার্থীদের বয়সন্ধিকালীন উপকরণ বিতরণ করা হয় নারী উন্নয়ন ফোরামের পক্ষ থেকে। প্রত্যন্ত অঞ্চলে এ ধরণের সমাবেশ হওয়া অংশগ্রহনকারী নারীরা আয়োজকদের ধন্যবাদ জানিয়েছেন।

Development by: webnewsdesign.com