বগুড়ায় ১৪ মামলার আসামি নারী মাদক কারবারি ‘হেনা বেগম’ আটক

বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১ | ২:৫১ অপরাহ্ণ

বগুড়ায় ১৪ মামলার আসামি নারী মাদক কারবারি ‘হেনা বেগম’ আটক
apps

বগুড়ার সদর উপজেলায় ১৪ মাদক মামলার আসামি হেনা বেগম (৪৩) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন বগুড়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম।

আটক হেনা সদর উপজেলার চকসুত্রাপুর এলাকার সেলিম হোসেনের স্ত্রী।

জানা যায়, বুধবার (১৪ এপ্রিল) রাত ৮টার দিকে সদর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শহরের চকসুত্রাপুর এলাকায় নিজ বাড়ি থেকে হেনাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ২০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

বগুড়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম জানান, হেনা পেশাদার মাদক ব্যবসায়ী। তার বাড়িতে অভিযান চালিয়ে একটি সাদা প্লাস্টিকের ব্যাগে রাখা ফেনসিডিলসহ তাকে আটক করা হয়। এরআগে তার বিরুদ্ধে ১৪টি মামলা রয়েছে। এ ঘটনায়ও তার বিরুদ্ধে প্রচলিত মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Development by: webnewsdesign.com