বগুড়ায় সপ্তাহের ব্যবধানে নারীসহ চার খুন, এলাকা জুড়ে আতঙ্ক!

বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২০ | ১০:৪১ অপরাহ্ণ

বগুড়ায় সপ্তাহের ব্যবধানে নারীসহ চার খুন, এলাকা জুড়ে আতঙ্ক!
apps

বগুড়ার শিবগঞ্জে আবারও একটি নারীর লাশ উদ্ধারের মধ্যদিয়ে এক সপ্তাহ ব্যবধানে চার লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (২৬ফ্রেরুয়ারী) সকাল ১০টার দিকে শিবগঞ্জের পৌর এলাকার আঁচলাই মহল্লার একটি ধানক্ষেত থেকে শিরিন সুলতানা (২৪) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে শিবগঞ্জ থানা পুলিশ। নিহত শিরিন সুলতানা শিবগঞ্জের পৌর এলাকার নয়াপাড়া গ্রামের মামুনের স্ত্রী এবং নামুজা ইউনিয়নের গিঙ্গেরগাড়ি গ্রামের সেকেন্দার আলীর মেয়ে।

বুধবার (১৯ ফ্রেরুয়ারী) শিবগঞ্জ উপজেলার পিরব খয়রাপুকুর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের লাঠির আঘাতে রেজাউল করিম (৪৫) নামের এক ব্যক্তির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

 

২০ ফ্রেরুয়ারী বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় সদর ও শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী মহাস্থানের অদূরে দিঘলকান্দী মোড়ে ছাগল বিক্রির কথা বলে মোবাইল ফোনে দুই ভাইকে ডেকে আপেল মাহমুদ (৩২) নামের ১ ভাইকে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে দূর্বৃত্তরা।

২২ফ্রেরুয়ারী শনিবার উপজেলার রায়নগর ইউনিয়নের মহাস্থান হাতীবান্ধার শিলাদেবী ঘাট এলাকায় একটি কলাবাগান থেকে হাতে শাখা, পড়নে বেগুনী, লাল ও সবুজ রংঙ্গের জামা ও লাল রংঙ্গের পা জামা, মাথায় সিঁদুর পরিহিত অজ্ঞাতনামা (২৯) নারীর লাশ উদ্ধার করে শিবগঞ্জ থানা পুলিশ।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানিয়েছেন, নিহত গৃহবধূর স্বামীসহ পরিবারের লোকজন পালিয়েছে। পরিবারের সদস্যদের ধরতে অভিযান চলছে।

Development by: webnewsdesign.com