ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর টহল দল কর্তৃক অদ্য ১০ জানুয়ারি ২০২৬ তারিখ ফেনী জেলার সীমান্তবর্তী এলাকায় রাতভর চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা, মদ, শাড়ি, শাল, থ্রী পিস, কম্বল, ঔষধ ও গরুসহ* উল্লেখিত মালামাল পরিবহনে ব্যবহৃত যানবাহন জব্দ করতে সক্ষম হয়।
যার আনুমানিক বাজার *মূল্য ০১ কোটি ৭৬ লক্ষ ৭৭ হাজার ৫০০ টাকা*। জব্দকৃত মালামাল বিধি মোতাবেক পরবর্তী আইনী কার্যক্রমের জন্য নিকটস্থ থানা ও কাস্টমস এ জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন সীমান্তে নিরাপত্তা রক্ষা, মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধসহ অবৈধ অনুপ্রবেশ রোধে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) কর্তৃক আভিযানিক কর্মকান্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এছাড়া চোরাচালানের বিরুদ্ধে বিজিবির কঠোর নীতি অব্যাহত থাকবে।
Development by: webnewsdesign.com