ফেনীতে তিন সন্তানসহ গৃহবধূ নিখোঁজ।

শনিবার, ১০ জানুয়ারি ২০২৬ | ৩:৪৪ অপরাহ্ণ

ফেনীতে তিন সন্তানসহ গৃহবধূ নিখোঁজ।
apps

দুই কন্যা ও এক ছেলেসহ তানজিনা আক্তার (২৬) নামে এক গৃহবধু নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। নিখোঁজের ঘটনা ৮ই জানুয়ারি ফেনী থানায় সাধারণ ডায়েরী করেছেন তার স্বামী বেলায়েত হোসেন।

জানা গেছে, বৃহষ্পতিবার (৮ই জানুয়ারি) সকাল ১০ টার দিকে তিন সন্তানসহ ওই গৃহবধূ বাড়ী থেকে স্কুলের উদ্দেশ্যে বের হয়। ১১টার পর থেকে তার ব্যবহৃত মুঠোফোন নাম্বার বন্ধ পাওয়া যায়।

এ ঘটনায় জিডি করেছেন গৃহবধূর স্বামী বেলায়েত হোসেন। তিনি বলেন, আমার স্ত্রী তানজিনা আক্তার (২৬), ছেলে মোঃ তাহসান হোসেন (১০), মেয়ে সাবিহা বিনতে বেলায়েত (৬) ও ফাবিহা বিনতে বেলায়েত (২) স্কুলের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তাদের সাথে কোনভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি। নিকটাত্মীয়দের বাসা ও স্কুলে খোঁজ নিয়েও কোন হদিস মেলেনি।

বেলাল সোনাগাজী উপজেলার গোবিন্দপুর, (নবাবপুর) গ্রামের ইসমাইল কেরানী চেয়ারম্যান বাড়ীর আমিনুল হকের ছেলে। ১২ বছর পুর্বে সদর উপজেলার ফরহাদ নগর নুরুল আফছারের মেয়ে তানজিনা আক্তারকে বিয়ে করেন।

জিডি এন্ট্রির বিষয়টি নিশ্চিত করে ফেনী থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী ফৌজুল আজীম বলেন, প্রযুক্তি ব্যবহার করে যাচাই ও নিখোঁজের ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

Development by: webnewsdesign.com