ফুলবাড়ীতে ছাত্রলীগ নেতার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

রবিবার, ২১ মার্চ ২০২১ | ৫:৫৫ অপরাহ্ণ

ফুলবাড়ীতে ছাত্রলীগ নেতার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন
apps
কুড়িগ্রামে ফুলবাড়িতে রবিাবর ( ২১ মার্চ ) সাবেক ছাত্রলীগের নেতা আতাউর রহমান মিন্টু উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে রবিবার সকাল ১১ টায় মানব বন্দন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আতাউর রহমান মিন্টু এর জন্মস্থান ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নে।
ফুলবাড়ি উপজেলার সাবেক, বর্তমান ছাত্রনেতা এমদাদুল হক মিলনের আয়োজনে আতাউর রহমান মিন্টু  উপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার জড়িতদের গ্রেফতারে দাবিতে মানব বন্ধন।
১৬ মার্চ ফুলবাড়ী কৃতি সন্তান ছাত্রলীগের কুড়িগ্রাম জেলা শাখার সাবেক সিনিয়র সহ-সভাপতি ও কুড়িগ্রাম মজিদা ডিগ্রী কলেজের প্রভাষক আতাউর রহমান মিন্টু উপর কয়েকজন সন্ত্রাসী হামলা চালায় এতে তার ডান হাতের কব্জি কর্তনসহ মারাত্মকভাবে জখম হয় ,পরে এলাকাবাসী উদ্ধার করে রংপুর মেডিকেলে নিয়ে গেল ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করেন।
এসময় বক্তব্য রাখেন এমদাদুল হক মিলন-সাবেক সভাপতি ফুলবাড়ী উপজেলা শাখা,মমরেজ সরকার টুটুল-সাবেক আহবায়ক সদর ইউনিয়ন শাখা,জাকির হোসেন-সাবেক আহবায়ক দাসিয়াড়ছড়া ইউনিট শাখা,জিকরুল বারী লিমন-সাধারণ সম্পাদক,বড়ভিটা ইউনিয়ন শাখা,শাহরিয়ার রহমান শাওন-সাধারণ সম্পাদক কাশিপুর ইউনিয়ন শাখা,ছাত্র নেতা রেনেসা সরকার হিরো, ছাত্র নেতা মিল্টন খন্দকার প্রমুখ।
দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-২১

Development by: webnewsdesign.com