ঢাকা
২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

ফিটনেস পরীক্ষায় ফিট মুশফিক-ইমরুল

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি ২০২০   ৩০১ বার পঠিত
ফিটনেস পরীক্ষায় ফিট মুশফিক-ইমরুল

বিপিএলে দারুণ পারফর্ম করেও পাকিস্তানে টি-টোয়েন্টি সিরিজে যেতে পারেননি ইমরুল কায়েস। অন্যদিকে হ্যামস্ট্রিং ইনজুরি আর নিরাপত্তাজনিত কারণে পাকিস্তান যাননি মুশফিক। এবার দুজনেই ইনজুরি থেকে সুস্থ হয়ে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হলেন। খেলার জন্য দুজনই এখন ফিট বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান ফিজিও দেবাশিষ রায়।

 

 

 

সাংবাদিকদের আজ দেবাশিষ রায় বলেন, ‘মুশফিক হামস্ট্রিং ও ইমরুল কাফ ইনজুরিতে ভুগছিলেন। তাদের পুনর্বাসনের প্রক্রিয়া চলছিল। মুশফিকের ছিল ‘গ্রেড ওয়ান’ ইনজুরি। আমরা আশা করেছিলাম, ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে সুস্থ হয়ে উঠবেন তিনি। আর ইমরুলকে নিয়ে ধারণা ছিল, আরও এক সপ্তাহ লাগতে পারে। আজ দুজনেই আমাদের ফিজিও এবং ট্রেনারের কাছে ফিটনেস পরীক্ষা দিয়ে পাস করেছে। দুজনই খেলার জন্য এখন ফিট।’

 

 

 

উল্লেখ্য, আজই পাকিস্তানের উদ্দেশ্যে দেশ ছাড়ছে বাংলাদেশ টেস্ট দল। মুশফিক-ইমরুল আপাতত আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলা বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দ্বিতীয় রাউন্ডে খেলে নিজেদের ঝালিয়ে নিতে পারবেন। এছাড়া চলতি মাসে দেশের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টেও খেলতে কোনো বাধা থাকল না মুশফিকের।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa