চাঁপাইনবাবগঞ্জে প্রেমে ব্যার্থ হয়ে কলেজ ছাত্রের আত্মহত্যা

সোমবার, ২২ মার্চ ২০২১ | ৫:৩৫ অপরাহ্ণ

চাঁপাইনবাবগঞ্জে প্রেমে ব্যার্থ হয়ে কলেজ ছাত্রের আত্মহত্যা
apps

চাঁপাইনবাবগঞ্জে প্রেমে ব্যার্থ হয়ে আকাশ ঘোষ (১৮) নামে এক কলেজ ছাত্র আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। নিহত আকাশ ঘোষ বালিয়াডাঙ্গার নশিপুর এলাকার বিকাশ ঘোষের ছেলে ও রাজশাহী পলেটেকনিক ইন্সটিটিউটের ছাত্র।

রবিবার (২১ মার্চ) গভীর রাতে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্ম করে বলে পুলিশ ও পরিবার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত আকাশ ঘোষের পিতা বিকাশ ঘোষ জানান,সম্প্রতি পাশের গ্রামের একজন স্কুল ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে আকাশ ঘোষ। বিষয়টি পরিবারের পক্ষ হতে মেনে নেয়া হয়নি। যার কারনে রাগ করে সে আত্মহত্যা করেছে।

এ বিষয়ে জানতে চাইলে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেন জানান,এলাকাবাসি ও পরিবার নিহতের কারন প্রেমঘটিত বলে পুলিশ কে জানিয়েছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-২২

Development by: webnewsdesign.com