প্রায় এক দশক পর একসঙ্গে মৌসুমী ও শাহেদ

রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২০ | ৩:৪৭ অপরাহ্ণ

প্রায় এক দশক পর একসঙ্গে মৌসুমী ও শাহেদ
apps

এক দশক পর আবারও একসঙ্গে অভিনয় করেছেন চিত্রনায়িকা মৌসুমী ও অভিনেতা শাহেদ শরীফ খান। তবে কোনো ছবিতে নয়, নাটকে। নাটকের নাম ‘ভক্ত’। এটি পরিচালনা করেছেন তারেক শিকদার। আজ থেকে কক্সবাজারে নাটকের শুটিং শুরু হয়েছে। এতে মৌসুমী ও শাহেদ ছবির নায়ক-নায়িকার চরিত্রে অভিনয় করছেন। গল্পে দেখা যাবে, মৌসুমী ও শাহেদকে বেশ পছন্দ করেন এক ভক্ত। তাদের সঙ্গে দেখা করা এবং কথা বলার জন্য নানাভাবে চেষ্টা করেন সেই ভক্ত; কিন্তু প্রতিবারই তিনি ব্যর্থ হন। তবুও হাল ছাড়েন না। এ নিয়ে এক সংকট তৈরি হয়। এতে অভিনয় প্রসঙ্গে মৌসুমী বলেন, ‘নাটকে সচরাচর অভিনয় করা হয় না।

এ নাটকের গল্প খুব ভালো লেগেছে, তাই কাজ করছি। তাছাড়া করোনার কারণে অনেকদিন এমনিতেই শুটিং বন্ধ রেখেছি। স্বাস্থ্যবিধি মেনেই আবারও কাজ শুরু করেছি। শাহেদের সঙ্গেও প্রায় এক দশক পর কাজ করছি। সবমিলিয়ে উপভোগ্য একটি নাটক হবে বলে মনে হচ্ছে।

শাহেদ বলেন, ‘মৌসুমী আপু আমার পছন্দের অভিনেত্রী। এক দশক আগে একটি নাটকে তার সঙ্গে অভিনয় করেছিলাম। আবারও তার সঙ্গে অভিনয় করছি; বেশ ভালো লাগছে। আশা করছি নাটকটি উপভোগ্য হবে।’ নাটকটি একটি টেলিভিশন চ্যানেলে প্রচার হবে বলে জানিয়েছেন নির্মাতা।

 

Development by: webnewsdesign.com